বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু ৯ এপ্রিল থেকে

০৬ এপ্রিল ২০২৩, ১১:১০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছুটি শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে।বুধবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যারয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, স্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ৯ এপ্রিল (রোববার) থেকে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ১৯ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হয়ে পদে বহাল শিক্ষক, ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নোটিশে আরও বলা হয়, ৯ এপ্রিল স্টার সানডে এবং ১৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত ১১ দিন বন্ধ থাকবে অফিস কার্যক্রম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছুটি থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ চলমান থাকবে।

৫ হলুদ কার্ড দেখেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি, নেপথ্যে কী
  • ৩০ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিন আগেভাগে খেলা শেষ
  • ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬
বরাদ্দ থাকলেও ফাইলবন্দি ইবির ডে-কেয়ার সেন্টার
  • ৩০ অক্টোবর ২০২৬
পকেটে স্মার্টফোন রাখলে কমতে পারে শুক্রাণু, যা বলছেন গবেষকরা 
  • ৩০ অক্টোবর ২০২৬
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য ছাত্র ইউনিয়ন আহ্বায়কের
  • ৩০ অক্টোবর ২০২৬