অছাত্রদের হল ছাড়তে পুনরায় নির্দেশনা জাবির, ব্যবস্থার হুশিয়ারি

০৩ এপ্রিল ২০২৩, ১১:৪৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
অছাত্রদের হল ছাড়তে পুনরায় নির্দেশনা জাবির, ব্যবস্থার হুশিয়ারি

অছাত্রদের হল ছাড়তে পুনরায় নির্দেশনা জাবির, ব্যবস্থার হুশিয়ারি © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে অবস্থানকারী অছাত্রদের আগামী ৭ দিনের মধ্যে হল ছাড়ার জন্য পুনরায় নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয়েছে। 

বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ৭ মার্চ একই নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত ২৫ মার্চ উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রভোস্ট কমিটির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়। 

এতে বলা হয়, যে সকল শিক্ষার্থী স্নাতকোত্তর পরীক্ষা সমাপ্ত করেছে কিংবা নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে হল ছাড়ার জন্য পুনরায় নির্দেশ দেয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার জানান, এটা আগে প্রশাসনের একটা রুটিন ওয়ার্ক ছিল যা বেশ কিছুদিন ধরে আমরা পাই নি। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে তৎপর। এর আগে নোটিশ দিয়ে আমরা তা অনেকাংশে বাস্তবায়ন করেছিলাম। এখন ছুটি হওয়ায় এমনিতে অনেকেই হলে না থাকায় এ সময়ে তার বাস্তবায়ন কিছুটা কঠিন। তারপরও আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। 

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬