সংকট কাটিয়ে চেনা ব্যস্ততায় ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৪ মার্চ ২০২৩, ১২:২২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
দুদিন বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরেছে রাবি শিক্ষার্থীরা

দুদিন বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরেছে রাবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

স্থানীয় লোকজনের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে ক্যাম্পাসের সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। এ দিন বিশ্ববিদ্যালয়ের দোকানিরা তাদের দোকানপাট খুলতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন চত্বরের দোকানগুলোতে ফিরেছে শিক্ষার্থীদের নিয়মিত আড্ডা-পদচারণা। বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, শিক্ষকরা ক্লাসে ফিরেছেন। ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো এবং কোনো কোনো বিভাগে চলমান অসমাপ্ত পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। 

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মামুন জানান, দুইদিন পর ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। সকাল থেকে ক্যাম্পাস আগের পরিবেশ ফিরে পেয়েছে। আমরা অনেক দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে আসি এখনে। আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক। তবে আমাদের সাথে স্থানীয়রা ও পুলিশ যেটা করেছে তা কখনই ঠিক করেনি; আমরাও এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গত দুদিন পরিস্থিতি খারাপ থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। আজ থেকে আবার সবকিছু স্বাভাবিক। ক্যাম্পাস স্বাভাবিক ও নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইতোমধ্যে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি। 

এদিকে শিক্ষার্থীদের সাথে স্থানীয় সংঘর্ষের ঘটনার ৩দিন পর বিক্ষোভ মিছিল স্থগিত হওয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। ফলে অনেকটাই ভোগান্তি কমেছে দূরপাল্লার যাত্রীসহ যানবাহন শ্রমিকদের।

প্রসঙ্গত, গত শনিবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। যার পরিপ্রেক্ষিতে দুই দিনের জন্য সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬