রাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে চুরির মামলা

১৩ মার্চ ২০২৩, ০৯:৫১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© ফাইল ছবি

রেললাইন থেকে রেলের মালামাল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে জিআরপি থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা গেটের অদূরে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে আগুন লাগিয়ে দেয়। গুমটি ঘরের জানালা ভাঙচুর করে রেললাইন থেকে ৯২টি প্যান্ডেল ক্লিপ, একটি স্টিল স্লিপার চুরি হয়ে যায়। তিনটি কাঠের স্লিপার নষ্ট করে দেয়।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, আমাদের নিয়ম অনুযায়ী যেসব জিনিস নষ্ট করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার বিবরণীসহ অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে, রবিবার সন্ধ্যায় রেললাইনে আগুন জ্বালিয়ে এবং শনিবার দিবাগত রাতে গাছের গুঁড়ি ফেলে রেল যোগাযোগ বন্ধ করে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সরে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্প প্রশাস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬