ঢাবির হলে ধরা পড়ল চোর, শাস্তি টয়লেট পরিষ্কার 

১৩ মার্চ ২০২৩, ১২:৩৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ঢাবির হলে ধরা পড়া চোর ও চুরি করা জুতা

ঢাবির হলে ধরা পড়া চোর ও চুরি করা জুতা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এক তরুণ। তবে মানবিক কারণে মারধরের পরিবর্তে তাকে টয়লেট পরিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে। রোববার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জানা গেছে, চুরি করার পর দুটি ব্যাগ নিয়ে গেইট দিয়ে বের হচ্ছিল অভিযুক্ত তরুণ। তখন গেটম্যানরা তাকে দাড়াতে বললেও দাঁড়ায়নি। এতে সন্দেহ করে তার পিছু নেন তারা। তখন পালানোর জন্য দৌড় দেয় সে। তাৎক্ষণিক হলের শিক্ষার্থীরা তাকে ধরে গেস্টরুমে নিয়ে আসে।

তবে মানবিক কারণে কেউ তেমন মারধর করেনি। তবে গেস্টরুমের টয়লেট পরিষ্কার করানো হয়েছে শাস্তি হিসেবে। তার ব্যাগ তল্লাশি করে অনেকগুলো জুতা, টি-শার্ট ও ওয়ালেট পাওয়া গেছে।

পরে ওই তরুণকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তখন পরেরবার এসে শিক্ষার্থীদের দেখে নেবে বলে হুমকি দেয় সে। তবে তার নাম-পরিচায় জানা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, হলগুলোতে চোরের উৎপাত বাড়ছে। ঢাবির হলগুলোতে চুরির ঘটনা নিত্যসঙ্গী। এসব বন্ধে হল প্রশাসনকে আরও সচেতন হওয়া উচিত। চলতি মাসের ১০ তারিখ জগন্নাথ হলে হাতেনাতে মোবাইল, কাপড় ও জুতাস চোর ধরা পড়ে বলে জানা গেছে। 

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা, চমেকে ভর্তি
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence