পালালেন রাবি ছাত্রলীগ সভাপতি, মোটরসাইকেলে আগুন

১১ মার্চ ২০২৩, ১০:২৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
সংঘর্ষে আহতরা

সংঘর্ষে আহতরা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ সামাল দিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও তার কয়েকজন অনুসারী। তবে স্থানীয়দের ধাওয়া খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে যান তারা। পরে মোটারসাইকেল ভাঙচুর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট অবরোধ করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিনোদপুর গেট পুলিশ বক্সে আগুন দেন স্থানীয়রা। 

জানা যায়, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে ঝামেলা হয় একজনের। পরে বাসটি বিনোদপুর বাজারে আসলে বাস আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে এক দোকানি এসে শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করেন। পরে ওই ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানা ইসলাম বলেন,  আমরা ঘটনাটি শুনেছি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬