স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তাল রাবি ক্যাম্পাস

১১ মার্চ ২০২৩, ০৭:৪৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজার ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার (১১ মার্চ) বিকালে এই ঘটনার সূত্রপাত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ চলছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

জানা যায়, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে ঝামেলা হয় একজনের। পরে বাস বিনোদপুর বাজারে আসলে বাস আটকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে এক দোকানি এসে শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। পরে ঐ ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। 

পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এসময় দোকান ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বাঁশ-লাঠি নিয়ে তারা শিক্ষার্থীদের ধাওয়া করে। শিক্ষার্থীরা বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে আবার বিনোদপুর গেটের দিকে লাঠিসোটা নিয়ে ব্যবসায়ীদের ধাওয়া করে। ইট পাটকেল ছোড়াছুড়ি হলে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিকের উপর স্থানীয়রা হামলা করেছে বলে জানা গেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।'

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬