জীবপ্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: ঢাবি উপাচার্য

১১ মার্চ ২০২৩, ০২:০৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
আন্তর্জাতিক প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

আন্তর্জাতিক প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নতুন নতুন উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জীবপ্রযুক্তির সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 

শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ৩দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিবি)।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশ অসাধারণ সফলতা অর্জন করেছে। আমাদের জীবপ্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ও সাধারণ মানুষের কল্যাণে এর যথাযথ ব্যবহারের মাধ্যমে এই ধারাকে আরও এগিয়ে নিতে হবে। 

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মনে করেন, সীমিত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে আধুনিক কৃষি ও জীবপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য চাহিদা পূরণে কৃষিখাতের আরও ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সমন্বিতভাবে কাজ করার জন্য তিনি জীবপ্রযুক্তিবিদ, কৃষিবিদ এবং জীববিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএপিটিসিবি-এর সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর। সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence