বারবার আগুন লাগছে চবির জীববিজ্ঞান অনুষদের পাহাড়ে

০৮ মার্চ ২০২৩, ১০:০৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
চবির পাহাড়ে আগুন

চবির পাহাড়ে আগুন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের সামনে ও পিছনের পাহাড়ে আগুন লেগেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মাদকাসক্তদের অসচেতনতায় আগুন লাগতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা দপ্তর। 

বুধবার (৮ মার্চ) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনের পাহাড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টার দিকে একই অনুষদের পিছনে আগুন লাগলে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: নিজ নেতাদের ছাত্রদল দিয়ে পেটাল কুবি ছাত্রলীগ

কেন আগুন লেগেছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, পাহাড়ে চাষিরা চাষবাস করে। তাদের মাধ্যমে ঘটনাটি ঘটতে পারে। এছাড়াও ক্যাম্পাসের পাহাড়গুলোতে মাদকাসক্তদের আড্ডা বসে প্রায়ই। তাদের অসচেতনতার কারণেও আগুন লাগতে পারে। 

এদিকে, দুপুর দুইটার দিকে জীববিজ্ঞান অনুষদের পিছনের দিকে আগুন লেগেছিল। নিরাপত্তা দপ্তরের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে। এরপর বিকাল চারটার দিকে আবারও জীববিজ্ঞান অনুষদের সামনের পাহাড়ে আগুন লেগেছিল।

ট্যাগ: চবি
মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬