মাস শেষে বেতনের জন্য ‘শিক্ষকতা’ পেশা নয়: অধ্যাপক তানজীম

০৭ মার্চ ২০২৩, ০৪:৩৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান

অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান © সংগৃহীত

গত বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এহসান ধ্রুবর ঘুমের ওষুধ খাওয়ার ঘটনা কেন্দ্র করে বিভাগের অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানকে ‘হেনস্তা’ ও প্রাণনাশের হুমকির প্ররিপ্রেক্ষিতে নিজের ’ভয়ংকর’ অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অধ্যাপক নিজেই। আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে গত বৃহস্পতিবার রাতের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

‘বৃহস্পতিবার দিবাগত রাতের জমে থাকা ভয়ানক গল্প- ১: শিক্ষকতা, শিক্ষার্থী, গণসহিংসতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে ওইদিন রাতে নিজের ‘নিরাপত্তাহীনতা’ ও ‘শঙ্কা’র অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: ঢাবি ছাত্রের আত্মহত্যার চেষ্টা, সেদিন ক্লাসে কী ঘটেছিল?

ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই অধ্যাপক তানজীম লেখেন, ‘শিক্ষকতা আমার জন্য মাস শেষে বেতনের জন্য আট-দশটা পেশার মত নিছক একটা পেশা নয়। শিক্ষকতা আমার কাছে আবেগ আর অস্তিত্ব। কে কোন দল করে তা আমার বিচারের বিষয় নয় কোনোভাবেই। যে দলেরই যত বড় নেতা বা কর্মী হোক না কেন, সবাই আমার কাছে শিক্ষার্থী। সেটা তানবীর হাসান সৈকত (ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক) হোক বা অন্য কেউ।’

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৩৮ মিনিটের সময় “ছাত্রলীগেরও রক্তের মূল্য আছে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্তের মূল্য আদায় হবে”লেখা ফেসবুক স্টাটাসের স্ক্রীনশট পেয়ে এবং অধ্যাপক তানজীমের বিরুদ্ধে মাঝরাতে ‘উস্কানিমূলক’ শ্লোগানে তিনি যে নিরাপত্তাহীনতা অনুভূব করেন, তা কেউ এরকম পরিস্থিতিতে না পরলে বুঝবে না উল্লেখ করে অধ্যাপক তানজীম লেখেন, ‘ভাবুন একবার সেই ভয়ানক রাতের পরিস্থিতিঃ বাইরে চলছে আমার বিরুদ্ধে জীবন নাশের হুমকি দিয়ে ঐ সব শ্লোগান আর আমার হাতে রক্তারক্তির স্ক্রীন শট!’

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে

সেদিন রাত থেকে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি উল্লেখ করে অধ্যাপক তানজীম লেখেন’ ‘এরকম পরিস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো পর্যায় থেকে আমার সাথে কোনো যোগাযোগ করা না হয়, তাহলে প্রশ্ন দাঁড়ায় আমার সহকর্মী কারা? এভাবে আমরা নিজেরা নিজেদেরকে কতটা নিরাপদ রাখি?’

‘ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাকর্মীরা নৃশংস হয়ে উঠে কেন?’ প্রশ্ন উত্থাপন করে অধ্যাপক তানজীম লেখেন, ’আমাদের প্রশাসনিক শিক্ষকরাও ভিন্নমতের অন্য কোনো শিক্ষকের জীবন হুমকি এবং গণসহিংসতা পরিস্থিতির সামাল না দিয়ে শায়েস্তার করার মওকা কাজে লাগাতে চান কেন?’

আরও পড়ুন: কুবি ছাত্রলীগের দুই নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

অধ্যাপক তানজীম আরও লেখেন, ‘প্রশাসনিক শিক্ষকরা ক্লাসরুমে কি মানবিকতা শেখান নাকি নৃশংসতা? আমি কিংবা আমার পরিবারের কিছু হলে তার দায় কার উপর বর্তাতো? আমাদের শিক্ষার্থীদের ক্ষমতাসীন দলের রাজনীতিতে যোগ দিয়ে এরকম নৃশংস হয়ে উঠার পেছনে কারা কলকাঠি নাড়ে বা পৃষ্ঠপোষকতা করে – প্রশাসনিক শিক্ষকরা নাকি মূলত ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা?’

প্রসঙ্গত, এহসান ধ্রুবর আত্মহত্যার চেষ্টা চালানোর পর ঘটনার দিন রাতে বিক্ষোভ করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্লাসে শিক্ষক ‘অপমান’ করেছেন দাবি করে 'ঘুমের ট্যাবলেট' খেয়ে আত্মহুত্যার চেষ্টা চালিয়েছিলেন তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ‘রক্তের বদলা রক্ত দিয়ে আদায়’ লিখে পোস্ট দেন ফেসবুকে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence