চবিতে চলছে চট্টগ্রাম গবেষণা মেলা

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
চবিতে চলছে চট্টগ্রাম গবেষণা মেলা

চবিতে চলছে চট্টগ্রাম গবেষণা মেলা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে ‘চট্টগ্রাম রিচার্স ফেস্টিভ্যাল- ২০২৩’। চট্টগ্রামের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণাকর্ম প্রদর্শনী করেছেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ১০০ টি স্টল রয়েছে। প্রত্যেকেই তাদের নিজ নিজ গবেষণাকর্ম উপস্থাপন করছেন। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে এ উৎসব।

চট্টগ্রামের প্রথম গবেষণা মেলা এটা। ফেস্টিভ্যালে ৪০ সেরা গবেষককে পুরস্কৃত করা হবে। এতে অংশ নিয়েছে চবির ৪০ টি বিভাগ, ৩৫ টি ল্যাবরেটরি এবং চট্টগ্রাম বিভাগের আরও ২০ টি প্রতিষ্ঠান।

চবি ছাড়াও এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিসিএসআইআর, এটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইন্সটিটিউট, বন গবেষণা ইন্সটিটিউট, চিটাগাং রিসার্চ ইন্সটিটিউট ফর চিলড্রেন সার্জারি, গাসটো রিসার্চ গ্রুপের স্টল রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে আছে শিশু কিশোরদের রোবট ও অন্যান্য উদ্ভাবন নিয়ে রোবটিক্স এ বিশ্ব চ্যাম্পিয়ন টিম নি টেক একাডেমী’র ভার্চুয়াল রিয়েলিটি শো ও উদ্ভাবনা পরিবেশনা।

আরও পড়ুন: চবির ক্যান্টিনের খাবারে তেলাপোকা, পরিবেশন হয় নোংরা বাসনে

এই উৎসবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে আছেন উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান। মূল বক্তা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাবেক অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬