ক্যান্সারের কাছে হার মানলেন ঢাবির সাবেক অধ্যাপক রাশিদুল

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান

অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান © সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান মারা গেছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

অধ্যাপক রাশিদুলের একাধিক ছবি যোগ করে তিনি নিজের ফেসবুকে লিখেছেন, এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন কখনো ভাবিনি। আপনার শূন্যতা পূরণ হওয়ার নয়। আমার প্রিয় স্যার অধ্যাপক ড. সৈয়দ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান পরলোক গমন করেছেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন।

জানা গেছে, পাঁচ বছর আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান। অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন অধ্যাপক রাশিদুল। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সৈয়দ রাশিদুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সদালাপী ও বিনয়ী চরিত্রের গুণী এই অধ্যাপক শিক্ষক-শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।

উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬