জাপান যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী 

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে জাপান যাচ্ছে রাবির  ৯ শিক্ষার্থী 

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে জাপান যাচ্ছে রাবির ৯ শিক্ষার্থী  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল, বিজ্ঞান ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ৯ শিক্ষার্থী সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে জাপান যাচ্ছে। এ বছর পাঁচটি বিভাগের শিক্ষার্থীদের সাথে টিম লিডার হিসেবে থাকবেন ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও ন্যানোটেকনোলজি ল্যাবের সুপারভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর ভূঁইয়া।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর ভূঁইয়া।

তিনি বলেন, সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় জাপানের কিউসু ইন্সটিটিউট অব টেকনোলজি (কিউটেক) বিশ্ববিদ্যালয়ের তিনটি গবেষণা ল্যাবরেটরির সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ন্যানো টেকনোলজি এন্ড মেডিকেল ফিজিক্স, বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির কোলাবোরেশনের মাধ্যমে এ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন তারা। 

তিনি আরও বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে আমরা যাত্রা করবো। সেখানে ১২দিন অবস্থান করবো। এই পরিদর্শন কার্যক্রমের সকল খরচ বহন করবে জাপান সরকার। সফরকালে শিক্ষার্থীরা জাপানের কিউশু ইন্সটিটিউট অফ টেকনোলজির তিনটি ল্যাবে যৌথ গবেষণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

এ প্রোগ্রামে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জাকিয়া জিনাত চৌধুরী, মো. হুমায়ুন কবীর ও মো. আব্দুল্লাহ আল মামুন, পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাইফুর রহমান, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আসাদুল ইসলাম ও সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. বায়োজিদ হোসেন, উম্মে হাফসা হিমু ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের খালেদ মাহমুদ সুজন। 

আরও পড়ুন: গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো রাবি প্রেসক্লাব

এর আগেও এ প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয়ের উক্ত ল্যাবরেটরি থেকে ছাত্রছাত্রীরা জাপানে গিয়েছিল। বর্তমানে তারা উচ্চ শিক্ষার্থে জাপানসহ আমেরিকা ও জার্মানিতে অবস্থান করছেন।

প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক. এম. হুমায়ুন কবীর অভিনন্দন জানান এবং এ ধরনের একাডেমিক এক্সচেঞ্জ কার্যক্রম চলমান রাখার জন্য টিম লিডারকে অনুরোধ করেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬