পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ডুজা

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
শহীদ মিনারে ডুজার শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে ডুজার শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা ) পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

একুশের প্রথম প্রহর ১২:৪৫ মিনিটে ডুজার সভাপতি মামুন তুষার এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের নেতৃত্বে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে আনিসুর রহমান, মনিরুল ইসলাম, মাহাদী হাসান, জাফর শাহ, খালেদ মাহমুদ, আমজাদ হোসেন হৃদয় সহ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে ২১ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি...গানটি বাজানো হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী দলীয় সভাপতি হিসেবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি এবং  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর শহীদ বেদিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ , বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও নৌবাহিনীর প্রধান এডমিরাল মো. শাহীন ইকবাল প্রধানেরা পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মহাপুলিশ পরিদর্শক পুষ্পস্তবক অর্পণ করেন। র‍্যাবের পক্ষ থেকে মহাপরিচালক পুষ্পস্তবক অর্পণ করেন। তাদের পুষ্পস্তবক অর্পণ শেষে  অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬