চবিতে প্রথম আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা শুক্রবার

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
চবিতে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা আয়োজন করছেন ‘রান বাংলাদেশ’

চবিতে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা আয়োজন করছেন ‘রান বাংলাদেশ’ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ২৫ কিলোমিটারের আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ‘রান বাংলাদেশ’। এই প্রতিযোগিতায় ১২টি দেশের ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। বিভিন্ন বয়সের পেশাজীবীরা এতে যোগ দিবেন বলে জানান আয়োজক কমিটি। আগামী শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০মিনিটে ‘সেইলর চট্টগ্রাম ২৫ কি. মি. রান ২০২৩’ শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হবে। 

ইভেন্টের সার্বিক সহায়তায় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন। সোমবার (২০ ফেব্রুয়ারি) ২টায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব বিষয়ে জানান রান বাংলাদেশের নেতৃবৃন্দ। 

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তল্লাশি

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন রুটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় খেলার মাঠ থেকে যাত্রা শুরু হবে। ২৫, ১০ এবং ৫ কিলোমিটারের তিনটি ল্যাপে এটি অনুষ্ঠিত হবে। চীফ টাইমিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতা পরিচালনা করা হবে। মূলত বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে রানিং’কে খেলাধূলার অংশ হিসেবে সবার সামনে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করছে সংগঠনটি। ধীরে ধীরে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। 

এতে সেইলর’ টাইটেল স্পন্সর, এছাড়া ভানো, ফ্রেশ, আমা কফি কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। মিডিয়া পার্টনার হিসেবে সাথে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ১২ টি দেশের মোট ৬৫০ জন দৌড়বিদদের নিয়ে এবারের আয়োজনটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ২৫কি.মি. রান ২০২৩ এর প্রোগ্রামটি টেকনিক্যাল জাজ হিসেবে থাকবে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দসহ উপস্থিত ছিলেন রান বাংলাদেশের রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ, ইভেন্ট ডিরেক্টর এম এ আশেক চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর সাজেদুল হাসান।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬