জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক নাজমুল হাসান

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
অধ্যাপক নাজমুল হাসান তালুকদার

অধ্যাপক নাজমুল হাসান তালুকদার © ফাইল ছবিঅপরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক নাজমুল হাসান।

নতুন দায়িত্ব প্রাপ্তির কথা জানিয়ে অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, কিছুটা অপ্রত্যাশিত ভাবেই নতুন দায়িত্ব পেলাম। দায়িত্ব যখন পেয়েছি তখন দায়িত্ব পালনে কোন কমতি রাখবো না। সবার মতামতের ভিত্তিতে নতুন কর্মপরিকল্পনা তৈরি করবো। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্তমান আলোচিত সমস্যাগুলো সমাধান করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবো। পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মান, হলের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের বৈধ আবাসিক সিট নিশ্চিতকরণে গুরুত্ব দিবো।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি এক বিশেষ সিন্ডিকেট সভায় অধ্যাপক নাজমুল হাসানকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬