ভালোবাসার ফুল বিক্রির টাকায় হবে রাবি ছাত্রী প্রীতির চিকিৎসা

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
রাবিতে ফুল বিক্রি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা

রাবিতে ফুল বিক্রি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আজ ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব। লিভারের জটিল রোগে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ‘খাদিজা জাকির প্রীতি’। তার চিকিৎসায় অর্থ সহায়তার জন্য এদিন ফুল বিক্রির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে ফুল বিক্রি করতে দেখা যায় বিভাগটির শিক্ষার্থীদের।

অসুস্থ প্রীতির বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নাগরপুর গ্রামে। তিনি রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মো. জাকির হোসেন এবং মা ফরিদা আক্তার। দুই বোনে মধ্যে প্রীতিই বড়।

কয়েকমাস আগে জানা যায়, প্রীতি লিভার সিরোসিস নামে এক ধরনের জটিল রোগে আক্রান্ত। তার সুস্থতার জন্য প্রয়োজন লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন। এ জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। এ পরিমাণ টাকা প্রীতির পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা অর্থসংগ্রহের জন্য এ অভিনব কৌশল হাতে নিয়েছেন। 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব জানান, প্রীতির সুস্থতার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমরা তার চিকিৎসা সহায়তার জন্য আগেও অর্থ সংগ্রহ করেছি। এখন তার ভারতে চিকিৎসা চলছে। আজকে বিভাগের সব শিক্ষার্থী মিলে এ বসন্ত উৎসবে আমরা ফুলের স্টল দিয়েছি। আমাদের কাছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, গাঁদা, জিপসি ফুল আছে। ফুল বিক্রি করে যে টাকা আসবে, সবটাই প্রীতির চিকিৎসা বাবদ ব্যয় করা হবে। 

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬