রাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। 

রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় বিষয়টি নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

এর আগে রোববার সকালে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়।

ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে জানান, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরের দিন ৩০ মে 'এ' (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬