রবীন্দ্রনাথ ঠাকুর হলের দায়িত্ব ছাড়লেন জাবি অধ্যাপক কাফি

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
অধ্যাপক আব্দুল্লাহেল কাফি

অধ্যাপক আব্দুল্লাহেল কাফি © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্টের দায়িত্ব ছেড়ে দিলেন হল অধ্যাপক আব্দুল্লাহেল কাফি। অব্যহতি চেয়ে অধ্যাপক কাফির করা আবেদন গ্রহণপূর্বক বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহেল কাফি কর্তৃক প্রভোস্ট পদ থেকে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যহতি প্রদান করা হয়েছে। সেই সাথে বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে ওই হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্লাসেই শিক্ষিকাকে হেনস্তা ছাত্রলীগ নেতাদের

অধ্যাপক আব্দুল্লাহেল কাফি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি নবনির্মিত ২২নং হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

এ নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসসহ একাধিক পত্র-পত্রিকায় সংবাদের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে এ অব্যহতির আবেদন করেন বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে।

মানব পাচার চক্রে জড়িত চার রোহিঙ্গা গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
এক সেমিস্টারে ফি বাড়ল ৩ গুণ, ভিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ টিটি …
  • ০৩ এপ্রিল ২০২৬
শফিকুল ইসলাম মাসুদের আসনে প্রায় ২০০ বস্তা চাল ‘আত্মসাৎ’, যা…
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ০৩ এপ্রিল ২০২৬
‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’
  • ০৩ এপ্রিল ২০২৬
সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ
  • ০৩ এপ্রিল ২০২৬