ঢাবির দুই শিক্ষার্থী বহিস্কার

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ভাবমূর্তি ক্ষুন্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন- ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানজির আরাফাত তুষার। তিনি কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। অপর শিক্ষার্থীর নাম রাহুল রায়। তিনি জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে বহিস্কৃত শিক্ষার্থীদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’ মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬