রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নেতৃত্বে মাহদী-আকিব

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
মো. মাহদী হাসান এবং মো. আকিব হোসেন

মো. মাহদী হাসান এবং মো. আকিব হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ'র ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. মাহদী হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. আকিব হোসেন।

রোববার (৫ ফেব্রুয়ারি ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের প্রথম রি-ইউনিয়ন প্রোগ্রামের এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।   

কমিটিতে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আলী, তাফসির হাসান, অজিত মন্ডল, সাইফুল ইসলাম, শাহান শাহরিয়ার খন্ডকার আলিফ, সোহানুর রহমান, মো. ফাহিম শেখ, ও আমিন ভূঁইয়া মুন্নি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জিহাদ হাসান ও শেখ সৈকত, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসহাক বেপারী ও আমিনুল ইসলাম মোল্লা,দপ্তর সম্পাদকে মিনহাজুর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদকে মো. শাহিন, অর্থ সম্পাদকে খালিদ মাহমুদ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে সুরাইয়া আক্তার রয়েছেন।

আরও পড়ুন: ছয় দশকেও ডিজিটালাইজড হয়নি রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

এছাড়া, গবেষণা এবং উন্নয়ন বিষয়ক সম্পাদকে মো. সৌরভ, যোগাযোগ সম্পাদকে জিহাদ হাসান ইসান, পলিসি এবং এডভোকেসি বিষয়ক সম্পাদকে আকন বিন কাউসার, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদকে মোসাদ্দেক হিমি আক্তার জুবেদা, ভলেনটিয়ার ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদকে রাকিব হাসান, কর্পোরেট নেটওয়ার্কিং বিষয়ক সম্পাদকে মোহাম্মদ আলামিন এবং প্রেস সম্পাদকে প্রান্ত মন্ডল রয়েছেন।

উল্লেখ্য, কার্যনির্বাহী কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সহকারী অধ্যাপক শাহাদাত হোসাইন এবং সিরাজদিখান উপজেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬