এখন ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে: চবি উপাচার্য

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ছেলে-মেয়ে উভয়ে এখন বিতর্ক চর্চায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। মেয়েরা অনেক ভালো করছে। বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশোনাতেও এগিয়ে, এটি আনন্দের। ছেলেদের আরও বেশি সচেষ্ট হতে হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণফুলী মিলনায়তনে এ আয়োজন করা হয়।

চবি উপাচার্য বলেন, নিজেদের জীবনে যুক্তিতর্ক কখন শুরু হয়েছিল সেটা বলতে পারবো না। বর্তমানে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিজেদের তৈরি করছি। আমিও বিতর্কের বিচারক ছিলাম একটা সময়। বেশিরভাগ বিতর্কই হয় দেশ ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে। বিতর্ক চর্চার মাধ্যমে আমরা যেন সুশীল সমাজ গঠন করতে পারি, সেরকম থিম নিয়ে সামনে এগোতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো নিয়েও আমরা বিতর্ক করতে পারি।  

সিইউডিএস’র মডারেটর অধ্যাপক এ বি এম আবু নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রেফ্যুউজি, রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় সিইউডিএস’র ২৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন অধ্যাপক আবু নোমান। নতুন প্রেসিডেন্ট হয়েছেন কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ আদর। জেনারেল সেক্রেটারি হয়েছেন নাসির উদ্দীন খান নিলয়।

শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬