‘টাকা দিয়ে পড়ি, গাড়ি নিয়ে ঢুকতে দিবি না কেন?’

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নিরাপত্তাকর্মীকে মারধর ও গালিগালাজ করেছেন উইকেন্ড প্রোগ্রামের এক শিক্ষার্থী। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ওই শিক্ষার্থী গাড়ি নিয়ে ঢুকার সময় বাঁধা দেওয়ার সময় এমন ঘটনা ঘটেছে বলে জানান নিরাপত্তা প্রহরী জাকারিয়া।   

অভিযুক্ত শিক্ষার্থীর নাম দিপ্ত দেবনাথ। গাড়ি নিয়ে না ঢুকতে দিলে তিনি নিরাপত্তা প্রহরী জাকারিয়াকে বলেন, ‘টাকা দিয়ে পড়ি,গাড়ি নিয়ে ঢুকতে দিবি না কেন?’

নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গার্ড প্রশাসনের অনুমতি না থাকায় কয়েকজন ছেলেমেয়ে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে তাদের ঢুকতে দেননি জাকারিয়া। পরে তারা নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও মারধর করেন। 

আরও পড়ুন: ৫০০ ছাত্রীর মাঝে পরীক্ষা দিতে গিয়ে হলেই জ্ঞান হারাল ছাত্র

এ বিষয়ে নিরাপত্তাকর্মী বলেন, প্রশাসনের পক্ষ থেকে আজকে ক্যাম্পাসের ভেতরে গাড়ি ঢুকতে না দেওয়ার নির্দেশনা ছিল। উইকেন্ডের কয়েকজন গাড়ি নিয়ে ঢুকতে চাইলে আমি তাদের ঢুকতে নিষেধ করি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ করা শুরু করেন এবং মারধর করেন।

অভিযোগ স্বীকার করে দিপ্ত দেবনাথ বলেন, গাড়ি নিয়ে প্রবেশ করার সময় বাধা দেওয়ায় আমি কারণ জানতে চাই। গার্ড গাড়ি সরাতে বললে আমি তাকে গালিগালাজ করেছি। হাতাহাতি হয়েছে। আমিও মার খেয়েছি। তারপর আমার সঙ্গে ২ জন ছিল তারাও হাতাহাতিতে অংশ নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, গার্ডের সঙ্গে অন্যায় হয়েছে।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬