পাখির প্রতি সকলকে দায়িত্বশীল হতে হবে: জাবি উপাচার্য

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বক্তব্য রাখছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম

বক্তব্য রাখছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেছেন, ‘পাখির প্রতি সকলকে দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। পাখির অভয়ারণ্য নিশ্চিত করার স্বার্থে সকল বিধি-নিষেধ মানতে হবে।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে 'পাখি মেলা ২০২৩' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পাখি বসবাসের উপযোগী পরিবেশ হিসবে গড়ে তোলা হয়েছে। এই পরিবেশ ধরে রাখার দায়িত্ব সকলের। মাত্রাতিরিক্ত অনুষ্ঠান ও আতশবাজিতে পাখি ভয় পেয়ে অন্যত্র চলে যেতে পারে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। পাখি মেলা পাখিকে ভালোবাসতে উৎসাহিত করে। পাখির প্রতি ভালোবাসা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।'

পাখিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম, প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, বিশিষ্ট পাখিবিশারদ ড. ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বন অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মডারেটর ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়া, পাখিমেলায় বিগ বার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা, গণমাধ্যমে পাখি বিষয়ক সেরা প্রতিবেদন এবং পাখি বিষয়ক গবেষণা প্রতিবেদন পুরস্কার প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই পাখিমেলায় ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬