চবির শাটলে শিক্ষার্থীকে মারধর করে আইফোন ছিনতাই 

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
শাটল ট্রেনের একটি বগি

শাটল ট্রেনের একটি বগি © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে আইফোন ১৪ এবং টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সময় শাটলে কোনো রেলওয়ে পুলিশ ছিল না বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় ট্রেন থামলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. সাদাত আল সামী।তিনি মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

সাদাত আল সামী বলেন, আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হই। রাত ৮ টার দিকে শাটলে বটতলী স্টেশনে যাচ্ছিলাম। এদিন ছাত্রলীগের একাংশ কর্তৃক শাটল অবরোধ হওয়ায় সাড়ে পাঁচটার শাটল বিলম্বে সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যায়। শাটলে শিক্ষার্থীর সংখ্যা কম ছিলো। আমার বগিতে যারা ছিলো তাদের সবাই ষোলশহর স্টেশনে নেমে যাওয়ায় আমি বগি পরিবর্তন করি। সেখানে ৫-৬ জনের মতো ছিলো তারাও ঝাউতলা স্টেশনে নেমে যাওয়ায় বগিতে আমি একা হয়ে গিয়েছিলাম।  

পরবর্তী দেওয়ান হাট রেলক্রসিং এলাকায় শাটল থামলে মাস্ক পরিহিত ৬-৭ জন ছেলে এসে আমার পেটে ছুরি ধরার পাশাপাশি আমাকে কিল-ঘুষি মেরে আমার ‘আইফোন (১৪) সহ একটি বাটন ফোন এবং টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আমি খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি  (জিডি) করেছি। 

ভুক্তভোগী শিক্ষার্থী আরো বলেন, আমার ওপর যখন আক্রমন হয় তখন শাটলে কোনো নিরাপত্তা কর্মী ছিল না। রেলওয়ে পুলিশকে অনেক খুঁজেও পাইনি। 

এবিষয়ে জানতে চাইলে চবির সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। এ বিষয়ে রেলওয়ে থানাকে ইনফর্ম করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে। আমরাও সর্বোচ্চ সহযোগিতা করবো।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬