রাবিতে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে ৬ ফেব্রুয়ারি

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয় বারের মতো করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে করোনার এই টিকা দেওয়া হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

আরও পড়ুন: হেরে গেলেন হিরো আলম

উল্লিখিত তারিখে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এই টিকা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এই টিকা নিতে পারবেন। বুস্টার ডোজ নেওয়ার জন্য টিকা কার্ড ডাউনলোড করে সাথে আনতে হবে।

উল্লেখ্য, বুস্টার ডোজের জন্য এসএমএস বা তারিখ না থাকলেও টিকা দেওয়া হবে।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬