ঢাবিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পদযাত্রা

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পদযাত্রা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হয়েছে ভাষাপদযাত্রা। আজ বুধবার ( ১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই পদযাত্রাটি উদ্বোধন করেন।

পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: ফেসবুকে ‘হাহা’ দেওয়ায় রাজশাহী কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

মহান ভাষা আন্দোলনের সকল শহীদ এবং ভাষা সৈনিকের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বিশ্বের প্রতিটি মানুষকে তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার স্মরণ করিয়ে দেয়। মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে উন্নত, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

এই ভাষা পদযাত্রায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ এবং ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬