ঢাবির বিজয় একাত্তর হল থেকে সহকারী জজ হলেন ৭ জন

৩১ জানুয়ারি ২০২৩, ০৫:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
সহকারী জজ হওয়া বিজয় একাত্তর হলের সাত শিক্ষার্থী

সহকারী জজ হওয়া বিজয় একাত্তর হলের সাত শিক্ষার্থী © টিডিসি ফটো

পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল থেকে সহকারী জজ হয়েছেন সাত শিক্ষার্থী। 

গত মঙ্গলবার বিকালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজয় একাত্তর হল থেকে বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ সাত শিক্ষার্থী হলেন– ঢাবির আইন বিভাগের ৪২ ব্যাচের শরীফুল ইসলাম ও আরিফ হাসান, ৪৩ ব্যাচের ফজলে রাব্বি, মোহাম্মদ রায়হান, মো. মোজাম্মেল হক ও আরিফ হোসেন আকাশ। আর ৪৪ ব্যাচের রুবাইয়াত হাসান শাওন।

তাঁদের মধ্যে বিজেএস পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন ৪৪ ব্যাচের রুবাইয়াত হাসান শাওন এবং ৪৩ ব্যাচের মো. মোজাম্মেল হক চতুর্থ স্থান অর্জন করেছেন।

প্রসঙ্গত, চতুর্দশ বিজেএস পরীক্ষায় ঢাবির বিজয় একাত্তর হল থেকে ৩ জন সহকারী জজ হয়েছিলেন। তাঁরা হলেন- শাহাদাতুল হাসান আল মুরাদ, ইয়াসিন আরাফাত এবং মো. আলিমুল ইসলাম। সম্প্রতি তাঁরা যথাক্রমে সিরাজগঞ্জ, জামালপুর ও নেত্রকোণা জেলায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬