বহিস্কার হয়েও পরীক্ষা দিলেন চবি ছাত্রলীগ কর্মী

১১ জানুয়ারি ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (ছবি) ছাত্রলীগের দুই উপগ্রুপের সংঘর্ষের ঘটনায় বহিষ্কার হয়েও পরীক্ষা দিয়েছেন মাহমুদুল হাসান (ইলিয়াস)। বহিস্কৃত ইলিয়াস উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (১১ জানুয়ারি) কলা ও মানববিদ্যা অনুষদের ৪২০ নম্বর কক্ষে তিনি ৩০৯ নম্বর কোর্সের পরীক্ষা দেন। গত ৫ ও ৬ জানুয়ারি রাতে সংঘর্ষের ঘটনায় মাহমুদুল হাসানসহ ৬ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।

ওই ঘটনায় চবি শাখা ছাত্রলীগের ১১ নেতাকর্মী আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আরও আহত হন সহকারী প্রক্টর শহিদুল ইসলাম। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় লিখিত আদেশ তৈরি করে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয় গত ৩ নভেম্বর। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ জানুয়ারি। আজ বুধবার সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ৩০৯ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানতে চাইলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ বশির আহম্মদ বলেন, 'ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না। কর্তৃপক্ষের কেউ বিষয়টি জানালে এমনটি হতো না।'

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব রবিউল হাসান ভূঁইয়া বলেন, 'গতকাল দিবাগত রাত ১২টার দিকেই আমরা লিখিত আদেশ তৈরি করে সাংবাদিকদের জানিয়েছি। এর কিছু কাজ এখনো বাকি আছে। তাই বিভাগগুলোতে জানানো হয়নি।'

তবে বহিষ্কার আদেশ কবে থেকে কার্যকর হবে বা আজকের পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হবে কি না, জানতে চাইলে প্রক্টর বলেন, 'বিষয়টি নিয়ে আমরা নিশ্চিত নই। উপাচার্যের সঙ্গে কথা বলে জানাতে পারব।' গত সোমবার থেকে এ আদেশ কার্যকর ধরা হবে বলে ধারণা করছেন তিনি।

ট্যাগ: চবি
পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬