রাবির সাথে এমআরডিআই'র সমঝোতা 

১০ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
রাবির সাথে এমআরডিআই'র সমঝোতা 

রাবির সাথে এমআরডিআই'র সমঝোতা  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যানেজমেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।

স্মারকের আওতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে উভয় পক্ষ কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রদান, গবেষণা কাজে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়োজিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানসহ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে উভয় পক্ষ কাজ করার বিষয়েও একমত হয়েছে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক মো. মুসতাক আহমেদ, অধ্যাপক মো. মশিহুর রহমান, অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল, মো. শাতিল সিরাজ, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড.  শাম্স মুহা. গালিবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬