পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল

১৩ আগস্ট ২০২৬, ০১:১৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০১:২২ PM
 পিক্সেল ফোন

পিক্সেল ফোন © সংগৃহীত

পিক্সেল ব্যবহারকারীদের জন্য একসঙ্গে একাধিক চমক নিয়ে হাজির হয়েছে গুগল। নতুন ফোল্ডেবল ফোন, উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ফিচার থেকে শুরু করে স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধাসহ বেশ কিছু চমক নিয়ে নতুন সিরিজি বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি। বুধবার নতুন এই ডিভাইসগুলো উন্মোচন করেছে গুগল।

পিক্সেলের নতুন লাইনআপে রয়েছে পিক্সেল ১১ সিরিজের একাধিক স্মার্টফোন, পিক্সেল ১১ প্রো ফোল্ড, পিক্সেল ওয়াচ ৫ এবং নতুন ট্র্যাকিং ডিভাইস ট্যাগ। যন্ত্রাংশের দাম বাড়ার মধ্যেই এসব পণ্য বাজারে আনল গুগল। 

নতুন লাইনআপের সবচেয়ে দামি ফোন পিক্সেল ১১ প্রো ফোল্ড। যুক্তরাষ্ট্রে এর দাম শুরু হচ্ছে ১ হাজার ৮৯৯ ডলার থেকে। গুগলের দাবি, গত বছরের ফোল্ডেবল ফোনের তুলনায় নতুন মডেলটি আরও টেকসই। এটি প্রায় ১০ শতাংশ হালকা এবং প্রায় ১ মিলিমিটার পাতলাও।

পিক্সেল ১১ প্রোর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯ ডলার থেকে। এতে উন্নত ক্যামেরা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। মূল ক্যামেরার সেন্সর উন্নত করার পাশাপাশি নতুনভাবে সাজানো ৪৮ মেগাপিক্সেলের ৫x টেলিফটো জুম ক্যামেরা রয়েছে।

ক্যামেরাগুলোর চারপাশে নতুন এলইডি লাইটও দিয়েছে গুগল। এই আলো দেখে বোঝা যাবে, জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কাজ নিয়ে ‘ভাবছে’ কি না। আবার পছন্দের কোনো ব্যক্তি ফোন করলেও এই আলো তা জানান দেবে।

বড় পর্দার পিক্সেল ১১ প্রো এক্সএলের দাম শুরু হচ্ছে ১ হাজার ২৯৯ ডলার থেকে। আর সাধারণ পিক্সেল ১১ মডেলের দাম শুরু হচ্ছে ৮৯৯ ডলার থেকে। এই ফোনে অল-গ্লাস ক্যামেরা বার ব্যবহার করা হয়েছে। গুগল জানিয়েছে, আগের তুলনায় এটি ৪০ শতাংশের বেশি পাতলা।

নতুন পিক্সেল ওয়াচ ৫ পাওয়া যাবে ৪১ ও ৪৫ মিলিমিটার—দুই আকারে। ৪১ মিলিমিটার মডেলের দাম শুরু হচ্ছে ৩৯৯ ডলার থেকে। আর ৪৫ মিলিমিটার মডেলের দাম ৪২৯ ডলার থেকে।

পিক্সেল ওয়াচ ৫-এর একটি স্টিফেন কারি সংস্করণও এনেছে গুগল। এর সঙ্গে বিশেষ ঘাম শোষণকারী পারফরম্যান্স ব্যান্ড থাকবে। এই সংস্করণের দাম ৫৭৯ ডলার।

এ ছাড়া অ্যাপলের এয়ারট্যাগের মতো নতুন ট্র্যাকিং ডিভাইস পিক্সেল ট্যাগ এনেছে গুগল। টাইল, স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠানের একই ধরনের ডিভাইসের সঙ্গে এর ধারণাগত মিল রয়েছে। একটি পিক্সেল ট্যাগের দাম ২৯ ডলার। চারটি একসঙ্গে কিনলে দাম পড়বে ৯৯ ডলার।

নতুন সব পিক্সেল ফোনেই গুগলের টেনসর জি৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গুগলের দাবি, নতুন এই প্রসেসর আগের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এতে ওয়েব ব্রাউজিং ২৫ শতাংশ দ্রুত হবে এবং অ্যাপ চালু হতে ১৫ শতাংশ কম সময় লাগবে।

নতুন প্রসেসরের বাড়তি সক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার নতুন ফিচার চালাতেও কাজে লাগবে। এর মধ্যে রয়েছে ‘ম্যাজিক ক্যাপচার’ নামের নতুন একটি মোড। এর মাধ্যমে নিখুঁত ছবি তোলার জন্য বারবার চেষ্টা না করে ব্যবহারকারী মুহূর্তটি উপভোগ করতে পারবেন।

ম্যাজিক ক্যাপচার একটি ছোট ভিডিও থেকে প্রায় ৫০০টি ফ্রেম বিশ্লেষণ করবে। এরপর ভিডিওর সবচেয়ে ভালো মুহূর্তগুলো বেছে নেবে। যেমন কারও সুন্দর হাসি কিংবা কোনো আকর্ষণীয় দৃশ্য। এরপর ছবিগুলোকে আরও ভালো দেখাতে হালকা সম্পাদনা করবে। এর মধ্যে ছবি ক্রপ করা, সোজা করা কিংবা ঝাপসা অংশ পরিষ্কার করার মতো কাজ থাকবে।

নতুন পিক্সেল ওয়াচেও স্বাস্থ্যসংক্রান্ত কয়েকটি ফিচার যুক্ত করেছে গুগল। এর মধ্যে সময়ের সঙ্গে রক্তচাপ ও ইনসুলিন প্রতিরোধের প্রবণতা পর্যবেক্ষণের সুবিধা রয়েছে। ফলে পিক্সেল ব্যবহারকারীরা দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত তথ্য আরও সহজে পর্যবেক্ষণ করতে পারবেন।

বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9