ক্যাম্পাসে এসে চবি শিক্ষার্থীরা শুনলেন ‘পরীক্ষা স্থগিত’

১০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই এ পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) রুটিন অনুযায়ী বিভাগের প্রথম বর্ষের ১০৬ নম্বর কোর্সের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এদিকে, রুটিন অনুযায়ী ক্যাম্পাসে পরীক্ষা দিতে এসে এমন কাণ্ড দেখেই ফিরতে হয়েছে শিক্ষার্থীদের। যদিও এর আগে পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনও নোটিশ দেয়া হয়নি। পরীক্ষা কমিটির কর্মকর্তারা পদত্যাগ করায় এ সঙ্কট তৈরি হয়েছে বলে জানা গেছে। নতুন পরীক্ষা কমিটি গঠন করা হলে এ পরীক্ষা নেয়া সম্ভব হবে।

উদ্ভিদবিদ্যা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, আমাদের ৯টা কোর্সের মধ্যে আজকে ৬ষ্ঠ দিনের পরীক্ষা ছিল। কিন্তু সকালে পরীক্ষার হলে গিয়ে শুনি পরীক্ষা হবে না। বাকি পরীক্ষাগুলো হবে কি-না সে বিষয়ে জানি না।

আরও পড়ুন: ৫ মাসে ১২ বার সংঘর্ষ চবি ছাত্রলীগের, নীরব প্রশাসন

এর আগে, গত ৬ জানুয়ারি চবির উদ্ভিদবিদ্যা বিভাগের ১ম বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান তাপস কুমার ভৌমিক এবং একই বিভাগের ৩য় বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হকসহ পরীক্ষা কমিটির বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। যার ফলে স্থগিত রয়েছে পরীক্ষা। এছাড়া এ দুই বর্ষের অন্যান্য পরীক্ষাগুলো স্থগিতের সম্ভাবনা রয়েছে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ ১ম বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যানসহ বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। এ বিষয়ে তারা নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি। পরীক্ষা কমিটিই পরীক্ষা গ্রহণের মূল দায়িত্বে থাকেন। তাই পরীক্ষা কমিটি না থাকলে পরীক্ষা নেওয়া সম্ভব না।

পরীক্ষা কমিটির চেয়ারম্যান তাপস কুমার ভৌমিক বলেন, বিভাগের সভাপতি প্ল্যানিং কমিটি ও একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের ইচ্ছেমতো বিভাগের কাজকর্ম পরিচালনা করছেন। বিষয়গুলো বারবার মৌখিক ও লিখিতভাবে জানানোর পরও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। তাই আমরা পদত্যাগ করতে বাধ্য হয়েছি।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬