রাবিতে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ উদ্যোগ

০২ ডিসেম্বর ২০২২, ১২:১৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে যানজট নিরসন ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে এ তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। 

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঢাকা-রাজশাহী মহাসড়ক বা কাজলা-বিনোদপুর গেইট থেকে অটোরিকশায় যাত্রী তুলতে হবে বলে নির্দেশনা জারি আছে। কিন্তু অটোরিকশা চালকরা মহাসড়ক থেকে যাত্রী না তুলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে যানজট সৃষ্টি করে। ক্যাম্পাস থেকে যাত্রী নিতে অনেক অটোরিকশা ক্যাম্পাসে প্রবেশ করে। যার ফলে অনেক সময় অটোরিকশা বেশি হওয়ায় যানজটের সৃষ্টি হয় এবং ক্যাম্পাসের পরিবেশও নষ্ট হয়। এসব কারনে ক্যাম্পাসে অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

আরও পড়ুন: ছাত্রআন্দোলনে সংহতি জানিয়ে বরখাস্ত হওয়া সেই শিক্ষক ফের বিভাগে যোগ দিলেন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, যানজট কমাতে আমরা অটোরিকশাগুলোকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছি। তারা মেইন গেইট থেকে যাত্রী নিবে। রিকশা আপাতত ক্যাম্পাসে চলবে তবে রিকশা চলাচলের বিষয়েও আমরা দ্রুত সিদ্ধান্ত নিবো। আমরা চাই আমাদের ক্যাম্পাস যানজট মুক্ত ও নিরাপদ থাকুক।

তিনি আরও বলেন, রিকশাগুলো একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসবো। রিকশা চালকদের বিশ্ববিদ্যালয়ের তৈরীকৃত পোষাক দিবো যাতে আমরা বুঝতে পারি রিকশাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের। নিষেধ করার পরও যদি কোনো অটোরিকশা ক্যাম্পাসে প্রবেশ করে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: রাবি
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্র্যাকের চাকরি ছেড়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মিথিলা
  • ০২ অক্টোবর ২০২৬
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬