ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

১৯ নভেম্বর ২০২২, ১১:৫৮ AM
সামবর্তন অনুষ্ঠানে প্রবেশ করছেন গ্র্যাজুেয়টরা

সামবর্তন অনুষ্ঠানে প্রবেশ করছেন গ্র্যাজুেয়টরা © হায়াত সৈকত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের মূল অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ মোট তিনটি ভেন্যুতে শুরু হয় এই সমাবর্তন। এবার উল্লেখযোগ্য সংখ্যক ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। এবার ১৫৩টি স্বর্ণপদক দেওয়া হবে। তাছাড়া সমাবর্তনে ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করছেন। এ সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য দেবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জঁ তিরোল। সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। 

সমাবর্তনের অনুষ্ঠান সূচি
বেলা ১১:৫৫ মিনিটে চ্যান্সেলর ও রাষ্ট্রপতির শোভাযাত্রা, বেলা ১২টায় রাষ্ট্রপতির মঞ্চে আগমন ও জাতীয় সংগীত, ১২:০১ মিনিটে চ্যান্সেলর কর্তৃক সমাবর্তনের উদ্বোধন ঘোষণা, ১২:০৩ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও ১২:১২ মিনিটে স্বাগত সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে। এরপর  ১২:১৮ মিনিটে  সমাবর্তন বক্তার সাইটেশন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

১২:২১ মিনিটে সমাবর্তন বক্তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ডক্টর অব লজ ও ক্রেস্ট প্রদান করা হবে। ১২:২৪ মিনিটে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদকে ক্রেস্ট প্রদান, ১২:২৮ মিনিটে পিএইচ. ডি. ডিগ্রি প্রদান, ১২:৩৫ মিনিটে ডিবিএ ডিগ্রি প্রদান, ১২:৩৬ মিনিটে এম.ফিল. ডিগ্রি প্রদান, ১২:৪০ মিনিটে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান এবং ১২:৪৫ মিনিটে স্বর্ণপদক প্রদান করা হবে।

দুপুর একটায় সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল এর বক্তব্য, দুপুর ১:১০ মিনিটে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এর ধন্যবাদ জ্ঞাপন ১:১২ মিনিটে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর বক্তব্য ও ১:১৮ মিনিটে চ্যান্সেলর-এর ভাষণ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সমাবর্তনের সমাপ্তি ঘোষণা করবেন।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬