রাবি মার্কেটিং অ্যালামনাইয়ের নতুন সভাপতি নিপু

১৮ নভেম্বর ২০২২, ১০:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
রাবি মার্কেটিং অ্যালামনাইয়ের নতুন সভাপতি নিপু

রাবি মার্কেটিং অ্যালামনাইয়ের নতুন সভাপতি নিপু © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ হোসাইন নিপু। শুক্রবার(১৮নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক সম্মেলনে নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয় ১৭ ও ১৮ নভেম্বর। সম্মেলনের দ্বিতীয় কার্যনিবাহী পরিষদে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মাদ হোসাইন নিপু এবং পদাধিকার বলে সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ফরিদুল ইসলাম।

আরও পড়ুন: রাবির ‘সি’ ইউনিটের পঞ্চদশ মেধাতালিকা প্রকাশ

আজ দুপুরে আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন অ্যালামনাইয়ের উপদেষ্টা অধ্যাপক মীজানুর রহমান।

কাজী মোহাম্মাদ হোসাইন নিপু ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং ১৯৮৮ সালে এমবিএ ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে তিনি বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড- এর চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬