রাবির ‘সি’ ইউনিটের ১৫তম মেধাতালিকা প্রকাশ 

১৮ নভেম্বর ২০২২, ০৯:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
রাবির 'সি' ইউনিটের পঞ্চদশ মেধাতালিকা প্রকাশ 

রাবির 'সি' ইউনিটের পঞ্চদশ মেধাতালিকা প্রকাশ  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৫তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বি.এসসি/বি.ফার্ম/ বি.এসসি. এজি. ডি.ভি.এম./বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে পঞ্চদশ মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাবির সি ইউনিটের ১৫ তম মেধা তালিকায় ১ম শিফটের গ্রুপ-১ থেকে ১৪৭৩ পর্যন্ত, ২য় শিফটের গ্রুপ-২ থেকে ১৮৭৬ পর্যন্ত, ৩য় শিফটের গ্রুপ-৩ থেকে ১৬৯২ পর্যন্ত, ৪র্থ শিফটের গ্রুপ-৪ থেকে ১২৯৬ পর্যন্ত মেরিট  সিরিয়াল থেকে  সাবজেক্ট পেয়েছে।

নির্বাচিত প্রার্থীদের আগামী ২০ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য কুদরাত এ খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে(৪০১ নং কক্ষ) উপস্থিত হতে হবে।

আরও পড়ুন: রাবির ক্লাস শুরু কবে? 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি-ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের অন্য কোন বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে অফিস চলাকালীন সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিজ্ঞান অনুষদে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও ফোনে: ০৭২১ ৭১১১১৫, ০১৩০৩-২১০৩৩৬ নম্বরে এবং অনলাইন ভর্তি ফরম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩ যোগাযোগ করতে পারবে ভর্তিচ্ছুরা।

প্রসঙ্গত, অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ (Stop automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অপ্ট-আউট (Opt-out) অপশন চালু করা যাবে। পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। 
এ ছাড়াও শূন্য আসন সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ২১ নভেম্বর ষোড়শ মেধাতালিকা প্রকাশ করা হবে।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬