ঢাবির ৫৩তম সমাবর্তন

ক্লিকে হাসি, ক্লিকে শূণ্যে টুপি

১৮ নভেম্বর ২০২২, ০৮:০৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ছবি তুলছেন গ্রাজুয়েট শিক্ষার্থীরা

ছবি তুলছেন গ্রাজুয়েট শিক্ষার্থীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ক্যামেরার সামনে হাসি মুখে দাড়িয়ে শিক্ষার্থীরা। কেউ কেউ ক্যামেরা ম্যানের ইশারায় শূন্যে ছুড়ে দিচ্ছেন ক্যাপ। কালো গাউন ও ক্যাপ পরিহিত সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত পুরো ঢাবি ক্যাম্পাস। গ্রাজুয়েট শিক্ষার্থীরা সমাবর্তনকে স্মৃতির পাতায় রাখতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নানা ভঙ্গিতে তুলছেন ছবি। কার্জন হল, সিনেট ভবন, অপরাজেয় বাংলা, বটতলা, এনেক্স ভবন, মল চত্বর, শহীদ মিনার, রাজু ভাস্কর্য এবং কেন্দ্রীয় লাইব্রেরী সর্বত্রই চলছে ছবি তোলার ধুম।

আগামীকাল ১৯ নভেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সমাবর্তন অনুষ্ঠানের সকল প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জিন তিরলে (Professor Dr. Jean Tirole)। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল'জ (Doctor of Laws) ডিগ্রি প্রদান করা হবে আগামীকাল।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দ্বিতীয় পরীক্ষকের কাছে

সমাবর্তনকে ঘিরে উৎসবে মেতে ওঠা এসব শিক্ষার্থীদের অনেকেই মাস্টার্স সম্পন্ন করে ক্যাম্পাস ছেড়েছেন অনেক আগে। তারাও ক্যাম্পাসে এসেছেন সমাবর্তন উপলক্ষে। তাদের মধ্যে এক শিক্ষার্থী জানিয়েছেন নিজের অনুভূতি। তিনি বলেন, অনেকদিন পর প্রাণের ক্যাম্পাসে ফিরে বন্ধু-বান্ধব ও শিক্ষকদের সঙ্গে দেখা করে অনেক ভালো লেগেছে। এই সময়টার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। আশা করছি সবার সঙ্গে চমৎকার একটা সময় কাটাবো।

সমাবর্তনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফয়সাল আহমদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে এ বিশেষ দিনটির জন্য অপেক্ষা করছি। অনুষ্ঠানের আগে ছবি তুলছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। বেশ আনন্দ লাগছে।

সমাবর্তন উপলক্ষে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে আসবেন গ্র্যাজুয়েটবৃন্দ। সকাল ৯টা ৩০ মিনিট হতে সকাল ১১টার মধ্যে সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন তারা। জিমনেসিয়াম সংলগ্ন গেইট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সকাল ১০টা থেকে সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন তারা। সমাবর্তনস্থলে সকলকে মাস্ক পরিধান করতে হবে।

উল্লেখ্য, এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭জনকে পিএইচডি, ২জনকে ডিবিএ এবং ৩৫জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটগণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নেবেন। সমাবর্তন উপলক্ষে আগামীকাল ১৯ নভেম্বর ২০২২ শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

ট্যাগ: ঢাবি
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬