ঢাবির এফ রহমান হল ছাত্রলীগের ১৯৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি

১৫ নভেম্বর ২০২২, ০৩:৩৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সভাপতি ও সেক্রেটারি

সভাপতি ও সেক্রেটারি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ ১৯৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: ২২১ জনের পর এবার ঢাবির হলে ২৩১ সদস্যের কমিটি ছাত্রলীগের

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি মো. রিয়াজুল ইসলামকে সভাপতি ও মুনেম শাহরিয়ার মুনকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

১৯৩ সদস্য বিশিষ্ট কমিটিতে ১নং সহ-সভাপতি হলেন মো. সাহারাত খান, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আসিফ ইকবাল নাহিদ ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুল্লাহ আল জুবায়ের। উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল হাসান শুভ ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৪৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৩ জন এবং সাংগঠনিক সম্পাদক ১৩ জন।অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ৩০ জন, উপ-সম্পাদক হলেন ৫২  জন, সহ-সম্পাদক হলেন ১৯ জন এবং সদস্য হলেন ১৫ জন।

ট্যাগ: ঢাবি
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬