২২১ জনের পর এবার ঢাবির হলে ২৩১ সদস্যের কমিটি ছাত্রলীগের

১৫ নভেম্বর ২০২২, ০১:৪৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মন

সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল শাখা ছাত্রলীগের পূর্নাঙ্গ ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। যা এখন পর্যন্ত ঢাবির হল ছাত্রলীগের বড় কমিটি। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কাজল দাসকে সভাপতি ও অতনু বর্মনকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

২৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ১নং সহ-সভাপতি হলেন লিপন কুমার রায় দ্বীপ, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন জগন্নাথ কুমার সরকার ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন অসিত দেবনাথ অন্তু।

আরও পড়ুন: ইমো হ্যাক করে টাকা দাবি করতেন রাবির দুই শিক্ষার্থী

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্ময় গড়াই ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভবতোষ চন্দ্র রায়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ১৫ জন। অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ৩২ জন, উপ-সম্পাদক হলেন ৭৬ জন, সহ-সম্পাদক হলেন ১৬ জন এবং সদস্য হলেন ১৪ জন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৩৩ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৩ জন সাংগঠনিক সম্পাদক, ৩০ জন সম্পাদক, ৭২ জন উপ-সম্পাদক, ১৭ জন সহ-সম্পাদক এবং সদস্য করা হয়েছে ১৫ জনকে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬