সার্জেন্ট জহুরুল হলের পূর্ণাঙ্গ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলেই ছাত্রলীগের ২২১ নেতা!

১৪ নভেম্বর ২০২২, ০৮:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন

সভাপতি কামাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

২২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৩৩ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৩ জন সাংগঠনিক সম্পাদক, ৩০ জন সম্পাদক, ৭২ জন উপ-সম্পাদক, ১৭ জন সহ-সম্পাদক এবং সদস্য করা হয়েছে ১৫ জনকে।

আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে বিতর্কিতরা

পূর্নাঙ্গ কমিটিতে আল রাফি ভূঁইয়াকে ১নং সহ-সভাপতি, মো. রাব্বিকে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক, রনক আহমেদ শাওনকে ১নং সাংগঠনিক সম্পাদক, নাফি উল ফিদাহকে প্রচার সম্পাদক এবং সৈয়দ মাহিন আজমাইনকে দপ্তর সম্পাদকের পদ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কামাল উদ্দিন রানাকে সভাপতি ও রুবেল হোসেনকে সাধারণ সম্পাদক করে সার্জেন্ট জহুরুল হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬