নতুন রূপে রাবির ওয়েবসাইট 

০২ নভেম্বর ২০২২, ০৪:০৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই ওয়েবসাইটের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই ওয়েবসাইটের উদ্বোধন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ওয়েবসাইট আধুনিকায়ন করা হয়েছে। ফলে এটা আরো বেশি ব্যবহার উপযোগী ও দৃষ্টিনন্দন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। আগামী ৬ নভেম্বর থেকে ব্যবহারকারীদের জন্য তা উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন: অনলাইনেই আয়-ব্যয়ের হিসেবে জানতে পারবেন ঢাবি শিক্ষক-কর্মকর্তারা

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আধুনিকায়নের ফলে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ওয়েবসাইট থেকে সহজেই প্রয়োজনীয় তথ্য পাবে এবং প্রয়োজনীয় কাজ করতে পারবে। ফলে তাদের ভোগান্তি কমবে।  

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক মশিহুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: রাবি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬