দুইটি কিডনি নষ্ট রাবি শিক্ষার্থীর, প্রতিস্থাপনে দরকার ১০ লাখ টাকা

৩১ অক্টোবর ২০২২, ০৯:৩২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
মোঃ. এনায়েত হোসেন

মোঃ. এনায়েত হোসেন © টিডিসি ফটো

দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে শরীরের দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোঃ. এনায়েত হোসেনের। কিডনি প্রতিস্থাপনের জন্য দরকার প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু এনায়েতের বাবা পেশায় একজন কৃষক। চিকিৎসার জন্য এতো টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

মোঃ. এনায়েত হোসেন রাবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাদারীপুর জেলার সদর থানার হায়দার বেপারি ও আলেয়া বেগমের সন্তান।

আরও পড়ুন: ভুয়া পরীক্ষার্থীর দুই বছর ও প্রশ্ন ফাঁসে ১০ বছর কারাদণ্ড

মোঃ. এনায়েত হোসেন বলেন, আমি বর্তমানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিউটে চিকিৎসাধীন আছি। আমার চিকিৎসার জন্য ঔষধসহ প্রতি মাসে ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। সপ্তাহের তিনদিন পর পর ডায়ালাইসিস করা লাগে আমার। একমাত্র কিডনি প্রতিস্থাপন ছাড়া এ রোগের চিরস্থায়ী সমাধান নেই।

ডাক্তারের বরাত দিয়ে সোমবার (৩১ অক্টোবর) বিকেলে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এনায়েতের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রয়োজন; যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। একারণে আমি তার সহপাঠীদের বলছি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করতে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ/রকেট : ০১৭৮৩৫৮৩২৭২

ট্যাগ: রাবি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬