নতুন সহকারী প্রক্টর পেল জাবি

০৩ অক্টোবর ২০২২, ০১:২৭ PM
তিন সহকারী প্রক্টর পেল জাবি

তিন সহকারী প্রক্টর পেল জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

সোমবার (৩ অক্টোবর) চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সহকারী প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অনুপ মজুমদার, গণিত বিভাগের প্রভাষক প্রকৃতি বিশ্বাস ও মাইক্রোবায়োলজী বিভাগের প্রভাষক নাদিম শরীফ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, গত ২ মসে আমাদের বেশ কয়েকজন সহকর্মী উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাওয়ায় বেশ কয়েকটি পোস্ট খালি হয়েছে। প্রক্টরিয়াল বডিতে নতুন তিন মুখ আশা করি আমাদের প্রত্যাশা পূরণ করবে। 

আরও পড়ুন: ৪১তম বিসিএস: ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে

তিনি আরও বলেন, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলার্থে ইতিবাচক কাজ করার চেষ্টা করেছি। নতুন যারা যুক্ত হয়েছেন, তারা আমাদের কাজকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের স্বার্থে ভালো কাজ করবেন, সেটাই প্রত্যাশা করি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close