রাবিতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় ১৭ হাজার টাকা জরিমানা

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৩ PM
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে তিন দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক হাসান আল মারুফ।

অভিযান সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর খাবার পরিবেশ ও বিক্রির অপরাধে তিনটি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে স্টেডিয়াম সংলগ্ন সিলসিলা রেস্তোরাতে ১০ হাজার, শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন বাবুর হোটেলে ২ হাজার ও শহীদ সোহরাওয়ার্দী হল সংলগ্ন হাবীব হোটেল ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: সাধারণ জনতা ছাত্রদলকে গণধোলাই দিয়েছে: সনজিত

অভিযান সম্পর্কে জানতে চাইলে হাসান আল মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসে সব ধরণের অস্বাস্থ্যকর খাবার পরিবেশন কিংবা বিক্রি রোধকল্পে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসের বিভিন্ন হোটেল কিংবা দোকানে শিক্ষার্থীদের খাবারের মূল্য বেশি নেয়ার অভিযোগ মাঝেমধ্যেই পাওয়া যায়। তাছাড়া অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে অনেক হোটেলে খবার বিক্রি করা হয়। যা খেয়ে প্রায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাই এ সমস্যা সমাধানকল্পে এসব অভিযান চালানো হচ্ছে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।

এরআগে, গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে পাঁচ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। 

ট্যাগ: রাবি
পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬