‘শিক্ষার্থীদের আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না’—ঢাবির বিজ্ঞপ্তি

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রশাসনিক ভবন সংশ্লিষ্ট অফিস সমূহকে অধিকতর যত্নশীল থাকার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল কাজ (দাপ্তরিক/একাডেমিক/আর্থিক) বিভাগ/ইনস্টিটিউট এবং আবাসিক হল / হোস্টেলকে আবর্তন করে পরিচালিত হয়। এমতাবস্থায় শিক্ষার্থীদের যাতে যে কোনো কাজে প্রশাসনিক ভবনে আসতে না হয় সেজন্য সংশ্লিষ্ট অফিসসমূহকে অধিকতর যত্নশীল থাকার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানানো হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিষয়টি ইতিমধ্যে শিক্ষার্থীরা অবহিত হয়েছে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনেই ইডেন কলেজ ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ

উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশনরত শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

এ সময় তিনি ঘোষণা দেন, ‘এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সব কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’

উপাচার্য আরো বলেন, আমাদের কোনো শিক্ষার্থী যেন রেজিস্ট্রার বিল্ডিংয়ে এসে মূল্যবান সময় নষ্ট না করে। সে সময়টিতে তারা যেন পড়াশোনা করে, সেমিনার রুমে আড্ডা দেয় এবং লাইব্রেরিতে যায়। কোনো কাজেই তারা রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসবে না। সব কাজ হল এবং লাইব্রেরিতে সম্পাদন হবে। সেখানে কেউ হয়রানি হলে প্রভোস্ট এবং চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬