যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন

১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬ AM
অভিযুক্তদের বাড়িতে আগুন

অভিযুক্তদের বাড়িতে আগুন © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিস সড়কে মোহাম্মদ রাব্বি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় একই এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগে দিনদুপুরে পাসপোর্ট অফিস সড়কে হত্যার ঘটনা ঘটে।

নিহত রাব্বি মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান পরিচালনা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষই রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে রাব্বিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বির স্বজনদের দাবি, পূর্ববিরোধের জের ধরে একই এলাকার ফজলুল হক, সাব্বির ও লিটনসহ একই পক্ষের লোকেরা রাব্বির হত্যার সঙ্গে জড়িত। এ অভিযোগের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মাসকান্দা এলাকার অভিযুক্তদের বাড়ি-ঘরে আগুন দেয় রাব্বির পক্ষের বিক্ষুব্ধ লোকজন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬
২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
নরমাল ডেলিভারির ‘পরামর্শ দেওয়া’য় আয়াকে পেটানোর অভিযোগ ডাক্ত…
  • ২২ নভেম্বর ২০২৬
চলমান রাজনৈতিক সহিংসতার শেষ কীভাবে, যা ভাবছে বিএনপি ও সরকার
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্…
  • ২২ নভেম্বর ২০২৬