ঢাবিতে বিবেকানন্দ স্মারক বক্তৃতা ও চেক বিতরণ

২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৭ PM
বৃত্তির চেক হস্তান্তর

বৃত্তির চেক হস্তান্তর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের বিবেকানন্দ ইতিহাস ফান্ড-এর উদ্যোগে বিবেকানন্দ স্মারক বক্তৃতা ২০২২ ও বিবেকানন্দ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর)  আর. সি. মজুমদার আর্টস মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ‘বিবেকানন্দ এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বহুরূপত্ব’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন এবং ভারতের রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী নিখিলেশ্বরানন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ ইতিহাস ফান্ড-এর প্রধান সমন্বয়ক ড. মিলটন কুমার দেব। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগীয় সহযোগী অধ্যাপক মৃত্তিকা সহিতা।

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে কাতারে পড়ার সুযোগ, পাবেন মাসিক বৃত্তি

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ২০ শিক্ষার্থীকে ‘বিবেকানন্দ বৃত্তি’ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাবর্ষের ৬শিক্ষার্থীকে ‘গোলাম সাকলাইন সাকী’ বৃত্তি প্রদান করা হয়।

ট্যাগ: ঢাবি
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬