ঢাবি’র রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সময়সীমা বৃদ্ধি

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৫ PM

© প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সময়সীমা আগামী ০২ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার ঢাবির জনসংগোগ দফতর পরিচালক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

ইতিপূর্বে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির সর্বশেষ তারিখ ছিল চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু ৩০ সেপ্টেম্বর ছুটির দিন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৬(৬) ধারা অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি করা হয়।

নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ০২ অক্টোবরে মধ্যে জনতা ব্যাংক লিঃ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, টিএসসিতে নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন পত্রের সঙ্গে ডিগ্রি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দকে তাদের ডিজিটাল আইডি কার্ড সংগ্রহের জন্য অফিস চলাকালীন প্রশাসনিক ভবনের ২০৭ নং কক্ষে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

ট্যাগ: ঢাবি
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬