ক্যান্সার আক্রান্ত ইউজিসি চেয়ারম্যান আগের চেয়ে ভালো

০৭ জুন ২০২২, ০৬:০১ PM
প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ এবং ইউজিসির লোগো

প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ এবং ইউজিসির লোগো © ফাইল ছবি

ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় তিন মাস ধরে চিকিৎসাধানী অবস্থায় রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

জানা গেছে, পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত ইউজিসি চেয়ারম্যান। ক্যান্সারের তৃতীয় পর্যায়ে এটি শনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তিনি থাইল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর কেমো থেরাপরি মাধ্যমে চিকিৎসা চলতে থাকে তার। তবে দুইটি কেমো নেয়ার পর অবস্থা খারাপ হতে থাকে ইউজিসি চেয়ারম্যানের। মাথার চুল পড়ে যাওয়ার পাশাপাশি খাওয়া বন্ধ হয়ে যায় তার। গতকাল সোমবার প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ’র চতুর্থ কেমো সম্পন্ন হয়। এরপর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ইউজিসি চেয়ারম্যানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার একান্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৭ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘চেয়ারম্যান স্যারের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গতকাল তার চতুর্থ কেমো সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি লিকুইড খাবার খাচ্ছেন। সেই সাথে মুখ দিয়েও খেতে পারছেন।’’

আরও পড়ুন: ফেসবুক পোস্টের বলি ৪০ তম বিসিএসের বাবু, ৭ বছরের জেল

তিনি আরও বলেন, ‘‘আগামী ১৫ জুন স্যারের সিটিস্ক্যান করা হবে। সিটিস্ক্যান রিপোর্ট চিকিৎসকরা দেখবেন ২০ জুন। সেটি দেখে স্যারের অপারেশন করা লাগবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেশবাসীর কাছে স্যারের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি।’’

প্রসঙ্গত, অধ্যাপক কাজী শহীদুল্লাহ ১৯৬৭ সালে সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন প্রথম বিভাগে। তিনি ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং বোর্ডের মেধা তালিকায় প্রথম হন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইতিহাস বিভাগ থেকে বি.এ (অনার্স) এবং ১৯৮৩ সালে এম.এ. ডিগ্রি লাভ করেন। উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ১৯৮৪ সালে তিনি পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রভাষক হিসাবে তার শিক্ষক জীবন শুরু করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত কলা অনুষদের নির্বাচিত ডিন হিসাবে টানা তিনবার দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট এ নির্বাচিত হয়েছিলেন।টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন । ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬