৪৭তম বার্ষিক প্রতিবেদন

শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে কম ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়

০৪ জানুয়ারি ২০২২, ০৩:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে (জাতীয় ও উন্মুক্ত ব্যতিত) শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে কম ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০২০ সালে প্রতিষ্ঠানটি তাদের প্রত্যেক শিক্ষার্থীর পেছনে ২১ হাজার ২৩৮ টাকা করে খরচ করেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৪৭তম বার্ষিক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ইউজিসির ৪৭তম বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালেয়ের বার্ষিক ব্যয়ের ভিত্তিতে ৪৫টি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মাথা পিছু ব্যয় নির্ধারণ করা হয়েছে। সাধারণ বিশ্ববিদ্যালয় অপেক্ষা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় ব্যয় সব সময়ই বেশি।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি হতে লাগবে না ডোপ টেস্টের সনদ

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। শিক্ষার্থী প্রতি তাদের ব্যয় ৭ লাখ ৫২ হাজার ৬৯৭ টাকা। এর পরেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। প্রতি শিক্ষার্থীর পেছনে তাদের খরচ ৫ লাখ ৬৬ হাজার ১৬২ টাকা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকা, বাংলাদেশ কৃষি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি, কুমিল্লা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস, সিলেট কৃষি, বেগম রোকেয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটািইম, রবীন্দ্র ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে গত বছরের তুলনায় শিক্ষার্থীদের মাথাপিছু গড় ব্যয় বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ঢাবির সান্ধ্য কোর্সের লাগাম টানতে আসছে ‘নীতিমালা’

অপরদিকে, রাজশাহী, বাংলাদেশ প্রকৌশল, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ইসলামী, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, শেরেবাংলা কৃষি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি, নোখালী বিজ্ঞান ও প্রযুক্তি, জগন্নাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ টেক্সটাইল, বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাথাপিছু গড় ব্যয় বিগত বছরের তুলনায় হ্রাস পেয়েছে।

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9